মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
- আপডেট সময় : ০৫:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন বাংলাদেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য ও তার সুস্বাস্থ্য কামনা করেন।
রাষ্ট্রপতিকে পাঠানো বার্তায় পুতিন উল্লেখ করেন, “বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার এই দায়িত্ব গ্রহণ দুই দেশের ঐতিহাসিক ও সুদৃঢ় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে।”
বার্তায় তিনি নতুন রাষ্ট্রপতির ব্যক্তিগত মঙ্গল ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত সমৃদ্ধি ও উন্নয়ন প্রত্যাশা করেন।
রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তা ঢাকা ও মস্কোর মধ্যবর্তী দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, ঐতিহ্যগত এবং পারস্পরিক সহযোগিতাপূর্ণ কূটনৈতিক সম্পর্কেরই ইতিবাচক প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















