ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরওয়ের রাজা হ্যারাল্ডের প্রয়াণ: সিংহাসনে যুবরাজ হোকন দুর্যোগে ধ্বংসস্তূপে খুঁজবে মানুষ, চিকিৎসাও দেবে ‘সাইবর্গ তেলাপোকা মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন উপসর্গে মোট ৯৬০ শিশুর মৃত্যু আইএমএফের পূর্বাভাস: ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ নেপালে বন্যায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: আইএফআরসি জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর সব ঘটনার ওপর নজর, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রশ্নে জয়সওয়াল নেপালে নিহত বেড়ে ৫৩৮, নতুন হ্রদে পানি বাড়ায় ফের বন্যার শঙ্কা চীনের হামলা ঠেকাতে পেংঘু দ্বীপপুঞ্জে তাইওয়ানের জোর প্রস্তুতি

উপসর্গে মোট ৯৬০ শিশুর মৃত্যু

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন।

একই সময়ে নতুন করে ৭০ জনের দেহে ল্যাবরেটরিতে হাম নিশ্চিত শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হাম শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বেশিরভাগ রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হঠাৎ করেই সারা দেশে হাম ও হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা এবং টিকাদান জোরদার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপসর্গে মোট ৯৬০ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬