ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, বলটি বিক্রি হলো ৩৩ লাখ ডলারে দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা? প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচন নিয়ে ‘ঝাঁপ দেবো’: সিইসি ৬ অক্টোবর ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচ হতে পারে : বাফুফে সভাপতি রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: ২ আসামির স্বীকারোক্তি ৭ জানুয়ারি নয়, ১৪ মার্চ থেকে শুরু এসএসসি পরীক্ষা নুসরাত হত্যা মামলা: ১৬ জনকে ফাঁসি দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়ার নির্দেশ দলের নাম ভাঙিয়ে চলা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে জুলাইয়ের হত্যাকাণ্ডে উসকানির অভিযোগ, ৩ সাংবাদিক কারাগারে

যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ৩

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৩০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি শপিংমলের রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ অন্তত ৩ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১ জুলাই) বিকেলে টুইন ফলস শহরের ওই শপিংমলের জনপ্রিয় ‘ইন-অ্যান্ড-আউট বার্গার’ রেস্তোরাঁয় এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মলের ‘ড্রাইভ-থ্রু’ এলাকা থেকে এআর-১৫ (AR-style) সেমি-অটোমেটিক রাইফেল হাতে এক ব্যক্তিকে বের হয়ে আসতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই শপিংমলের ভেতরের রেস্তোরাঁ থেকে পরপর গুলির শব্দ ভেসে আসে এবং উপস্থিত ক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার সুনির্দিষ্ট কারণ বা ঘাতকের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।

টুইন ফলস শহরের মুখপাত্র জশ পামার জানান, খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। বর্তমানে তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি খতিয়ে দেখছেন।

এদিকে ঘটনার পর পরেই আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ৩

আপডেট সময় : ০৬:৩০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬