ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরওয়ের রাজা হ্যারাল্ডের প্রয়াণ: সিংহাসনে যুবরাজ হোকন দুর্যোগে ধ্বংসস্তূপে খুঁজবে মানুষ, চিকিৎসাও দেবে ‘সাইবর্গ তেলাপোকা মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন উপসর্গে মোট ৯৬০ শিশুর মৃত্যু আইএমএফের পূর্বাভাস: ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ নেপালে বন্যায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: আইএফআরসি জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর সব ঘটনার ওপর নজর, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রশ্নে জয়সওয়াল নেপালে নিহত বেড়ে ৫৩৮, নতুন হ্রদে পানি বাড়ায় ফের বন্যার শঙ্কা চীনের হামলা ঠেকাতে পেংঘু দ্বীপপুঞ্জে তাইওয়ানের জোর প্রস্তুতি

নেপালে বন্যায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: আইএফআরসি

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে বুধবারের ভয়াবহ বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। খবর বিবিসি’র।

নেপালে সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেছেন, দেশটিতে নতুন করে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা নিয়েও তারা উদ্বিগ্ন।

বুধবার সকালে নেপাল-চীন সীমান্তের কাছাকাছি রাসুয়া জেলার তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকায় ভোতেকোশি নদীতে আকস্মিক ও শক্তিশালী বন্যা দেখা দেয়।

পানির সঙ্গে বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে নদীর তীরবর্তী জনপদ তছনছ করে দেয়। ক্ষতিগ্রস্ত হয় সড়ক, সেতু, ভবনসহ বিভিন্ন অবকাঠামো। পরে সেই পানির স্রোত ত্রিশূলী নদীতে গিয়ে পড়ে।

বন্যার প্রবল স্রোতে মানুষ, যানবাহন ও স্থাপনা ভেসে যায়। নদীর স্রোতে মরদেহ ও মানবদেহের বিভিন্ন অংশ মূল বন্যাকবলিত এলাকা থেকে বহু দূরে ভাটির বিভিন্ন জেলায় পৌঁছায়।

এখন রাসুয়া ছাড়াও নুয়াকোট, ধাদিং, গোরখা, তানাহুন, চিতওয়ান ও নাওয়ালপরাসিতে মরদেহ উদ্ধার করা হচ্ছে।

আইএফআরসি এক বিবৃতিতে জানিয়েছে, নেপালে জরুরি সহায়তায় জন্য তারা আড়াই কোটি সুইস ফ্রাঁ (প্রায় দুই কোটি ৩০ লাখ পাউন্ড বা তিন কোটি ১০ লাখ ডলার) অর্থায়নের আবেদন জানিয়েছে।

সংস্থাটি বলছে, পরিস্থিতি মোকাবিলায় তাদের বিশ্বজুড়ে থাকা নেটওয়ার্ককে কাজে লাগানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেপালে বন্যায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: আইএফআরসি

আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬