ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সার সংকট: গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে গেল কৃষকরা দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার সামরিক পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা-সততার মূল্যায়ন: প্রধানমন্ত্রী গ্যাস সংকট শিল্পখাতকে বিপর্যস্ত করছে, বেকার হচ্ছে শ্রমিক: রুহুল আমিন হাওলাদার কলকাতায় আগুনে মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার তিন দিন পর এক্সিলারেটর টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের মারামারি মামলায় হার, বাদীদের ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:২৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে নতুন মার্কিন উদ্যোগের মধ্যেই গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

রোববার (২ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় এসব বিমান হামলা চালানো হয়।

গাজার সিভিল ডিফেন্স সূত্র জানায়, মধ্য গাজার দেইর আল-বালাহর দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টার হামলায় এক নারী ও এক পুরুষ নিহত হন। এছাড়া খান ইউনিসে পৃথক হামলায় তিনজন এবং গাজা সিটির পুরোনো এলাকায় আরও একজন প্রাণ হারান।

এর আগে শনিবার মধ্য গাজায় একটি চিকিৎসাসামগ্রীর গুদামেও ইসরায়েলি বাহিনী ভারী বোমাবর্ষণ করে, যার ফলে ঘটনাস্থলে ২০ মিটার চওড়া ও ১০ মিটার গভীর গর্তের সৃষ্টি হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ১৫ দফার একটি রোডম্যাপ প্রকাশ করে। ওই প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা বলা হয়। তবে প্রস্তাবটি এখনও মাঠপর্যায়ে আলোর মুখ দেখেনি।

হামাস জানিয়েছে, ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে পূর্ব চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করলে তারা অস্ত্র সমর্পণে প্রস্তুত। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানান, হামাসের ‘প্রকৃত নিরস্ত্রীকরণ’ ছাড়া ইসরায়েল বর্তমান অবস্থান থেকে এক পা-ও পিছু হটবে না।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও কূটনীতি: এই কূটনৈতিক প্রস্তাব নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে কিছু না বললেও দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির একে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

অপরদিকে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান জানিয়েছেন, মার্কিন উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে গাজায় হামলা বন্ধের বিষয়ে ওয়াশিংটনের আলোচনা চলছে। তবে এই উদ্যোগের সফলতা পুরোপুরি নির্ভর করছে মাঠে ইসরায়েলের হামলা বন্ধ করার ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

আপডেট সময় : ০৬:২৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬