ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাকিল-ফারজানা দম্পতিকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু পাকিস্তান বনাম বাংলাদেশ: গোসম্পদ, দুধ উৎপাদন ও ডেইরি অর্থনীতির তুলনামূলক চিত্র সাফল্য ও সমালোচনায় ভরা সরকারের ছয় মাস সার সংকট: গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে গেল কৃষকরা দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার সামরিক পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা-সততার মূল্যায়ন: প্রধানমন্ত্রী গ্যাস সংকট শিল্পখাতকে বিপর্যস্ত করছে, বেকার হচ্ছে শ্রমিক: রুহুল আমিন হাওলাদার কলকাতায় আগুনে মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

স্থায়ী কমিটির বৈঠক: তারেক রহমানের হাতে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ভার

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্বভার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এতে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়।

রাত সাড়ে ৯টায় বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের জানান, “আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব আরও বলেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, দেশের প্রশাসনিক অবস্থা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সবশেষে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন এবং কবে নির্বাচন হবে— সব দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে।

তিনি জানান, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সবশেষে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়। এরপর দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন এবং নির্বাচন-সংক্রান্ত সব দায়িত্ব চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য কোনো প্রার্থীর নাম নিয়ে আলোচনা হয়নি।

তিনি বলেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে এবং নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতির কথা জানিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “তারা (নির্বাচন কমিশন) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থী কে হবেন, সেই দায়িত্ব আমরা (স্থায়ী কমিটি) দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরই ন্যস্ত করেছি।”

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশনের প্রয়োজন হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার পর প্রয়োজন হলে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শুরু হওয়া স্থায়ী কমিটির বৈঠক প্রায় দেড় ঘণ্টা চলে।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ (টুকু) এবং এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বিধান অনুযায়ী জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থায়ী কমিটির বৈঠক: তারেক রহমানের হাতে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ভার

আপডেট সময় : ০৬:০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬