ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমাদের অর্থনীতি এক জায়গায় আটকে আছে: ড. হোসেন জিল্লুর সিলেটে সারজিসের গাড়িতে ফের হামলা, অভিযোগ অস্বীকার ছাত্রদলের ৬ মাসে ইসলামী ব্যাংকের ১৩১৬ কোটি টাকার লোকসান কিছুই বদলায়নি’, রাষ্ট্র-প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ মির্জা ফখরুলের ইরান-মার্কিন সংঘাতে প্রথমবার আক্রান্ত মিসর ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ভিসার দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই ঘুরে দেখা যাবে ৩৫ গন্তব্য গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে তরুণদের নিয়ে ব্রাজিলকে এগিয়ে নিতে চান আনচেলত্তি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন নেইমার নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবর্তন—এই শব্দে বিশ্বাসী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। একটা পরিসংখ্যানে বিষয়টি আরও স্পষ্ট হবে। তাঁর অধীনে খেলা আর্জেন্টিনার ১০১টি ম্যাচের মধ্যে একই দল টানা দুই ম্যাচ খেলেছে মাত্র তিনবার। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ম্যাচে কি তাই আবার শুরুর একাদশে পরিবর্তন আসবে?

সুইজারল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনা কোনো অনুশীলন ম্যাচ খেলেনি। তবে তাদের অনুশীলন দেখে আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানাচ্ছে, শুরুর একাদশের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আর সেটি হলে স্কালোনির অধীনে টানা দুই ম্যাচে একই শুরুর একাদশ নিয়ে আর্জেন্টিনা খেলবে চতুর্থবার।

এদিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবারের অনুশীলনটি ছিল রুদ্ধদ্বার। তারা জানিয়েছে, কেমন একাদশ স্কালোনি খেলাতে পারেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মিসরের বিপক্ষে যে দল দেখা গেছে, তা থেকে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম।

একাদশে থাকবেন কারা?
একাদশে থাকবেন কারা?এএফপি
মিসর ম্যাচ শেষেও স্কালোনি দলের পারফরম্যান্সে সন্তুষ্টির কথাই জানিয়েছিলেন। সেই হিসাবে সামান্য কিছু ছোটখাটো সমন্বয় ছাড়া দল প্রায় একই থাকবে। এরপরও দুটি মূল প্রশ্ন থেকে গেছে। রাইটব্যাকে নাহুয়েল মলিনা নাকি গনসালো মন্তিয়েল এবং আক্রমণে হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ? মিডফিল্ড নিয়ে একটা ভাবার জায়গা আছে।

আরও পড়ুন
মেসির সঙ্গে এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই—দেখুন পরিসংখ্যান
৭ ঘণ্টা আগে

শেষ ষোলোর ম্যাচে মলিনা এবং আলভারেজ দুজনেই নিজেদের সেরা ফর্মে ছিলেন না। পরিবর্তন এলে এই দুই পজিশনে আসতে পারে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মন্তিয়েল এবং মার্তিনেজের পারফরম্যান্স এই অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। মিসরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার শেষ দুটি গোলে অবদান ছিল মার্তিনেজের।

বাংলাদেশ সময় আগামী পরশু সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের একাদশ নিশ্চিত হবে আজ অনুশীলনের পর। তবে এটা নিশ্চিত, দলে বড় কোনো পরিবর্তন আসবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ

আপডেট সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬