ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি— মন্ত্রিসভায় অনুমোদন আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার ২৭৭ কর্মকর্তা একযোগে উপসচিব ৩লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত, রাখাইনে নিরাপত্তা ফিরলে প্রত্যাবাসন: মিয়ানমার মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান মরুকরণ মোকাবিলায় প্রতিশ্রুত ১২ বিলিয়ন ডলারের তহবিল দ.কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের, কিমের সঙ্গে সম্পর্কের ঈঙ্গিত পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩ নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

স্বরাষ্ট্রমন্ত্রীর সন্দেহ— বেনজীরের কাছে থাকতে পারে ‘অন্য দেশের পাসপোর্ট’

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১১:৫৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য সরকার আইনি পদক্ষেপ শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ রয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত। বিষয়টি জানার পরই সরকার সেখানে নিয়োজিত ল’ ফার্মকে জামিন বাতিলের আবেদন করতে নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, জামিনের শর্তগুলো জানতে ইউএই আদালতের আদেশের সত্যায়িত কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক—দুই ধরনের প্রচেষ্টাই অব্যাহত রয়েছে।

একই ব্রিফিংয়ে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রথযাত্রার সময় মতিঝিলে মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরে আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পুলিশ দ্রুত সেগুলো নিষ্ক্রিয় করেছে এবং দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্ত্রী বলেন, এসব ঘটনার উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হতে পারে। তবে বর্তমানে আতঙ্কের কোনো কারণ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি পালনের সক্ষমতা নেই। তবু যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরাষ্ট্রমন্ত্রীর সন্দেহ— বেনজীরের কাছে থাকতে পারে ‘অন্য দেশের পাসপোর্ট’

আপডেট সময় : ১১:৫৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬