ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সার সংকট: গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে গেল কৃষকরা দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার সামরিক পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা-সততার মূল্যায়ন: প্রধানমন্ত্রী গ্যাস সংকট শিল্পখাতকে বিপর্যস্ত করছে, বেকার হচ্ছে শ্রমিক: রুহুল আমিন হাওলাদার কলকাতায় আগুনে মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার তিন দিন পর এক্সিলারেটর টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের মারামারি মামলায় হার, বাদীদের ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন

গ্যাস সংকট শিল্পখাতকে বিপর্যস্ত করছে, বেকার হচ্ছে শ্রমিক: রুহুল আমিন হাওলাদার

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট শুধু শিল্পখাতকেই ক্ষতিগ্রস্ত করছে না, এর প্রভাব পড়ছে কর্মসংস্থান, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায়।

রোববার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, গ্যাসের সংকটের কারণে অনেক শিল্পকারখানা তাদের স্বাভাবিক উৎপাদন চালাতে পারছে না। কোথাও উৎপাদন কমে গেছে, কোথাও আবার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শ্রমিকরা। তারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ছেন। এর প্রভাব তাদের পরিবারেও পড়ছে।

তিনি বলেন, “গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকলে উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব নয়। উৎপাদন ব্যাহত হলে একদিকে উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন, অন্যদিকে বাজারে পণ্যের সরবরাহ কমে গিয়ে সাধারণ মানুষের ওপরও এর চাপ পড়ে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, এই সংকটকে ছোট করে দেখার সুযোগ নেই। শিল্পকারখানা বন্ধ হওয়া মানে শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়; এর সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবিকা, পরিবারের ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতির বিষয় জড়িত। সরকারকে দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জরুরি সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, সরদার মো. শাহজাহানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

সুনীল শুভ রায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মুখপাত্র :

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সুনীল শুভ রায়। একই সঙ্গে তাকে দলের মুখপাত্রের দায়িত্বও দেওয়া হয়েছে।
রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার সুনীল শুভ রায়কে দলের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে নিয়োগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্যাস সংকট শিল্পখাতকে বিপর্যস্ত করছে, বেকার হচ্ছে শ্রমিক: রুহুল আমিন হাওলাদার

আপডেট সময় : ০৪:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬