ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তার দাবি ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত-পলায়ন: বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত পুলিশে বড় রদবদল, ২৩ কর্মকর্তাকে বদলি-পদায়ন ৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের এবং বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা পৃথক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি এ কে এম এহসানউল্লাহ ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। একই তারিখ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা ২০২৫ সালের ৭ মার্চ থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৭ মার্চ ২০২৫ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ২০১৮ সালের ২৮ মার্চ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। একই তারিখ থেকে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনিও বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬