ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সার সংকট: গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে গেল কৃষকরা দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার সামরিক পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা-সততার মূল্যায়ন: প্রধানমন্ত্রী গ্যাস সংকট শিল্পখাতকে বিপর্যস্ত করছে, বেকার হচ্ছে শ্রমিক: রুহুল আমিন হাওলাদার কলকাতায় আগুনে মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার তিন দিন পর এক্সিলারেটর টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের মারামারি মামলায় হার, বাদীদের ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন

ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের প্রকৃত পরিচয় গোপন করে ‘মিরাজ’ নামে পরিচয় দেওয়ার চেষ্টা করেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে নিজের নাম ‘মিরাজ’ এবং বাড়ি ‘ঢাকায়’ বলে দাবি করেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন, তার বাড়ি চট্টগ্রামে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা এ তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় ঘটনাস্থলেই পুলিশ সদস্যরা তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে নাম জানতে চাইলে তিনি বলেন আমার নাম মিরাজ। পরে বাড়ির ঠিকানা জানতে চাইলে প্রথমে ঢাকার কথা বললেও পরবর্তীতে চট্টগ্রামের বাসিন্দা বলে স্বীকার করেন। জিজ্ঞাসাবাদের ওই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার রাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় যৌথ অভিযানে তিন সহযোগীসহ গ্রেফতার হন ডেভিড ইমন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ভারত থেকে দেশে প্রবেশের চার দিনের মাথায় তিনি পুনরায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার মোট নয়টি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে যশোর-নড়াইল সড়কে বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের হেডকোয়ার্টার সংলগ্ন ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডেভিড ইমন ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়

আপডেট সময় : ০৬:০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬