ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তার দাবি ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত-পলায়ন: বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত পুলিশে বড় রদবদল, ২৩ কর্মকর্তাকে বদলি-পদায়ন ৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও : মেয়ের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ের কর্মকাণ্ড ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এক মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগের জেরে মঙ্গলবার সকালে এমপির শহরের বাড়ির সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। একপর্যায়ে ইটপাটকেলের ঘটনায় বাড়ির জানালার কাচ ভাঙচুর হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, শহরের নীলগঞ্জ এলাকায় এমপির বাড়ির সামনে অবস্থিত আল মাদ্রাসাতুশ শারইয়াহকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, সকাল থেকে কয়েকশ নারী-পুরুষ যশোর-নড়াইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার সকালে সংসদ সদস্যের মেয়ে মাদ্রাসায় প্রবেশ করে আয়ান নামে এক শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ এমপি গোলাম রসুলকে জানালে তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার কথা বলেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকালে মাদ্রাসা খোলা হলে এমপির মেয়ে সেটি তালাবদ্ধ করতে যান। এ সময় অভিভাবকরা বাধা দিলে তিনি হাতে থাকা তালা দিয়ে এক নারী অভিভাবকের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে রেক্সেনা নামে ওই নারী আহত হন।

এ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এমপির বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে ইট ছুড়লে জানালার কাচ ভেঙে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্যের স্ত্রী শারমিন ভিনা। তাঁর দাবি, তাঁদের মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে শিশুদের আনাগোনা ও গোলযোগের প্রতিবাদ করেছিলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য গোলাম রসুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সাড়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও : মেয়ের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৫:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬