ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তার দাবি ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত-পলায়ন: বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত পুলিশে বড় রদবদল, ২৩ কর্মকর্তাকে বদলি-পদায়ন ৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১২:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনা ও স্পেনের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়া ইংল্যান্ড ও ফ্রান্সের সামনে সুযোগ ছিল সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ শেষ করার। মায়ামি স্টেডিয়ামে ৬৪,৪৭৮ জন দর্শকের সামনে সেই ম্যাচটিই রূপ নিল ইতিহাস স্ক্রিপ্টে। গোলবন্যার এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর ছেলেদের ফুটবলে এবং বিদেশের মাটিতে এটাই ইংলিশদের সেরা সাফল্য।

ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়ে ফরাসিদের কোণঠাসা করে ফেলে ইংল্যান্ড। ৩ মিনিটে ডেক্লান রাইস ও ১৮ মিনিটে এজেরি কনসা গোল করেন। এরপর ৩৭ ও ৪৫+১ মিনিটে জোড়া গোল করেন বুকায়ো সাকা। ১৯৩০ সালের পর এই প্রথম প্রথমার্ধেই ৪ গোল হজমের তিক্ত স্বাদ পায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দিদিয়ের দেশমের শিষ্যরা। ৪৮ ও ৬৬ মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্টে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। এই জোড়া গোলের মাধ্যমে লিওনেল মেসিকে (২১ গোল) টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (২২ গোল) এখন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। মাঝে ৫৪ মিনিটে ব্র্যাডলি বারকোলা ফ্রান্সের হয়ে আরেকটি গোল করেন।

তবে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। জিওফ হার্স্টের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউটে এবং ১৯৫৮ সালে পেলের পর ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিকের অনন্য কীর্তি গড়েন তিনি।

ম্যাচের শেষদিকে ৯৬ মিনিটে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে ব্যবধান কমালেও, ৯৮ মিনিটে জুড বেলিংহ্যাম গোল করে ইংল্যান্ডের ৬-৪ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই গোলের মাধ্যমে আসরে নিজের ৭ম গোল পূর্ণ করে এক বিশ্বকাপে সর্বোচ্চ ইংলিশ গোলদাতার রেকর্ড গড়েন বেলিংহ্যাম।

ম্যাচের কিছু অনন্য রেকর্ড:

সর্বোচ্চ গোল: ১০ গোলের এই ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল হওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ (ভেঙেছে ১৯৫৮ সালের ফ্রান্স-পশ্চিম জার্মানির ৯ গোলের রেকর্ড)।
ওলিসের কীর্তি: টুর্নামেন্টে ৭টি অ্যাসিস্ট করে ১৯৭০ সালে গড়া পেলের (৬ অ্যাসিস্ট) রেকর্ড ভেঙে এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন ফ্রান্সের মাইকেল ওলিসে।
লজ্জার রেকর্ড: বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে ৬ গোল হজম করল ফ্রান্স। এছাড়া ৬৬ বছর পর যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম ৬ গোল খেলো ফরাসিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

আপডেট সময় : ১২:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬