ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সার সংকট: গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে গেল কৃষকরা দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার সামরিক পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা-সততার মূল্যায়ন: প্রধানমন্ত্রী গ্যাস সংকট শিল্পখাতকে বিপর্যস্ত করছে, বেকার হচ্ছে শ্রমিক: রুহুল আমিন হাওলাদার কলকাতায় আগুনে মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার তিন দিন পর এক্সিলারেটর টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের মারামারি মামলায় হার, বাদীদের ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন

২২৮৪ মেক্সিকানকে গুয়াতেমালায় পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত মেক্সিকোর দুই হাজার ২৮৪ জন নাগরিককে গুয়াতেমালায় পাঠানো হয়েছে। তাদের গ্রহণ করার খবর নিশ্চিত করেছে গুয়াতেমালা। সেখান থেকে তাদের নিজ দেশ মেক্সিকোতে পাঠানো হবে।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় মেক্সিকানদের পাঠিয়ে দেওয়া হয়েছে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায়।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো জানান, এ বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত দুই হাজার ২৮৪ জন মেক্সিকোর নাগরিক তার দেশে পৌঁছেছেন। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, গুয়াতেমালায় ফেরত আসা নাগরিকদের বহন করা বিমানেই এখানে আসছেন তারা।

গত একবছরে গুয়াতেমালা ছাড়া কিছু অভিবাসন প্রত্যাশীকে হন্ডুরাসেও পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, অভিবাসন নিয়ে কড়াকড়ি সামনেও অব্যাহত থাকবে।

অভিবাসনপ্রত্যাশীদের গুয়াতেমালার মতো দেশে পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের বিরোধিতা করেছিল মেক্সিকো। তবে ট্রাম্প তাতে কর্ণপাত করার প্রয়োজন মনে করেননি। মেক্সিকো প্রতিবেশী দেশ হলেও দেশটির নাগরিকদের গুয়াতেমালাতেই পাঠিয়েছেন, যে সংখ্যা দুই হাজারের বেশি।

বৃহস্পতিবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এ প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে বলেছে, দেশের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করছে।

এক বিবৃতিতে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মেক্সিকো সরকার মার্কিন কর্তৃপক্ষকে এই প্রক্রিয়ার বিরুদ্ধে নিজেদের বক্তব্য জানিয়েছে এবং এ কথা পুনর্ব্যক্ত করেছে— মেক্সিকোর প্রতিটি নাগরিকের নিজ দেশে প্রবেশের অধিকার রয়েছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট জানান, মেক্সিকো সরকারের সঙ্গে করা চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত মেক্সিকানরা প্রথমে একটি ট্রানজিট স্টপওভারে (অর্থাৎ গুয়াতেমালা বা হন্ডুরাস) পৌঁছান, সেখান থেকে তাদের মেক্সিকোতে নিয়ে যাওয়া হয়।

যুক্তরাষ্ট্র ছেড়ে আসা মেক্সিকানদের ২৪ ঘণ্টার মধ্যেই নিজের দেশে পাঠানো হয় বলেও জানান আরেভালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২২৮৪ মেক্সিকানকে গুয়াতেমালায় পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬