ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সার সংকট: গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে গেল কৃষকরা দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার সামরিক পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা-সততার মূল্যায়ন: প্রধানমন্ত্রী গ্যাস সংকট শিল্পখাতকে বিপর্যস্ত করছে, বেকার হচ্ছে শ্রমিক: রুহুল আমিন হাওলাদার কলকাতায় আগুনে মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার তিন দিন পর এক্সিলারেটর টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের মারামারি মামলায় হার, বাদীদের ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে একটি প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যে তা তড়িঘড়ি করে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। সফর নিয়ে দুই দেশের কোনো পক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ২টার দিকে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় প্রথমে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এর শিরোনাম ছিল— “এই শনিবার ‘নো চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হচ্ছে না।” এতে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনে নির্ধারিত নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান স্থগিত রাখার কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ প্রস্তুতি ও মহড়ার (ফুল রিহার্সাল) কারণে ২২ আগস্ট (শনিবার) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে অনুষ্ঠিত হতে যাওয়া নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছে।

তবে ওই সময় পর্যন্ত ঢাকা বা নয়া দিল্লি— কোনো পক্ষের কাছ থেকেই প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে দ্বিপক্ষীয় আলোচনা ও সফরসূচি চূড়ান্ত হওয়ার আগেই রাষ্ট্রপতি ভবনের কার্যালয় থেকে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি সামনে আসে।

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।”

অন্য কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের ভারত সফরের সময় রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন ভারতের দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক ঐতিহ্য। এ অনুষ্ঠানে সফররত রাষ্ট্র বা সরকারপ্রধানকে ভারতের সশস্ত্র বাহিনীর তিন শাখা— সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বিশেষ ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

এ ছাড়া দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফররত অতিথিকে দেশটির উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

গতকাল বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ এই সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই তার নয়া দিল্লিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তবে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগেই রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ এবং পরে তড়িঘড়ি করে তা প্রত্যাহারের ঘটনায় কূটনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ঢাকা শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

আপডেট সময় : ০৩:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬