ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, ১৩ জনই নওগাঁর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ভারতীয় দূত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ সোমবার জলবায়ূ সহায়ক খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: মার্কিন গবেষণা ঢাবি ছাত্রীদের আবাসিক হলে প্রবেশে বৈষম্যমূলক নিয়ম বাতিলের দাবি নারায়ণগঞ্জ জেলা গোপালী দিয়া ভইরা গেছে: এমপি মান্নান ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় হেফাজতে ইসলামকে পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ছয়টি কমিটি গঠন দেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী বর্তমান বিরোধী দল ফ্যাসিস্টের ভাষায় কথা বলতে শুরু করেছে: মির্জা ফখরুল ​প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

৪০ ঘণ্টা পর রোম থেকে ঢাকায় ফিরল বিমানের সেই ফ্লাইট

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় ৪০ ঘণ্টা রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইট। যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার রাত ১১টায় রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বাংলাদেশ সময় রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট ১২টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেইফলি।”

বিজি-৩০৬ ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে পরিচালিত হচ্ছিল। আড়াইশর বেশি যাত্রী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে উড়োজাহাজটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। দীর্ঘ চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হলে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দল রোমে পাঠায় বিমান।

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শনিবার দুপুরে বিজি-৩০৫ ফ্লাইটে ঢাকা থেকে রোমের উদ্দেশে রওনা হন প্রকৌশলীরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে তারা রোমে পৌঁছান। এরপর উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের কাজ শুরু হয়। ত্রুটি নিরসনের পর শনিবার রাতে উড়োজাহাজটিকে গ্রাউন্ডেড অবস্থা থেকে অপারেশনাল ঘোষণা করা হয়।

এদিকে দীর্ঘ সময় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন ফ্লাইটের যাত্রীরা। তাদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী প্রায় ১৭০ জন যাত্রীকে পুরো ৪০ ঘণ্টাই বিমানবন্দরের ‘প্রিমা ভিস্তা’ লাউঞ্জে অবস্থান করতে হয়েছে।

যাত্রীদের দাবি, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী যাত্রীদের জন্য বিমানের পক্ষ থেকে হোটেলের ব্যবস্থা করা হলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের সেই সুযোগ দেওয়া হয়নি। ফলে দীর্ঘ সময় বিমানবন্দরের লাউঞ্জেই অপেক্ষা করতে হয়েছে তাদের।

যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরাও ছিলেন। এর আগে যাত্রীরা অভিযোগ করেছিলেন, দীর্ঘ অপেক্ষার কারণে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং পর্যাপ্ত জায়গা না থাকায় কেউ কেউ লাউঞ্জের মেঝে ও চেয়ারে রাত কাটাতে বাধ্য হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪০ ঘণ্টা পর রোম থেকে ঢাকায় ফিরল বিমানের সেই ফ্লাইট

আপডেট সময় : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬