ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, ১৩ জনই নওগাঁর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ভারতীয় দূত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ সোমবার জলবায়ূ সহায়ক খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: মার্কিন গবেষণা ঢাবি ছাত্রীদের আবাসিক হলে প্রবেশে বৈষম্যমূলক নিয়ম বাতিলের দাবি নারায়ণগঞ্জ জেলা গোপালী দিয়া ভইরা গেছে: এমপি মান্নান ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় হেফাজতে ইসলামকে পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ছয়টি কমিটি গঠন দেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী বর্তমান বিরোধী দল ফ্যাসিস্টের ভাষায় কথা বলতে শুরু করেছে: মির্জা ফখরুল ​প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ছয়টি কমিটি গঠন

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনে ছয়টি কমিটি গঠন করেছে সরকার। আগামী ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা রয়েছে। তবে একক প্রার্থী হলে এই নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিনই তাকে নতুন রাষ্ট্রপতি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনে ছয়টি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছে।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও সফলভাবে পরিচালনা করতে কমিটিগুলো গঠন করা হয়েছে।

যে ছয়টি কমিটি গঠন করা হয়েছে সেগুলো হলো—

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি;প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি;সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি;কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি; এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি।

কমিটিগুলো প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটিগুলোকে দ্রুত সভা আহ্বান করে কর্মপরিকল্পনা নিতে বলা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

জাতীয় সংসদের সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে ১৮ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ভোট।

সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বলে সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীন প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হন। অতীতে বেশ কয়েকবার সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত ব্যক্তি একক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট নিতে হয়নি।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

এবারে সংসদে দুই শতাধিক আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির। দলটির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে এরই মধ্যে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তবে বিএনপি এখন পর্যন্ত তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। গত সপ্তাহে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের ক্ষমতা দেওয়া হয়েছে ওই বৈঠকে।

অলি আহমদ শেষ পর্যন্ত প্রার্থী থাকলে এবং তার মনোনয়ন ফরম বৈধ হলে ২০ আগস্ট বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে তার লড়াই হবে সংসদ সদস্যদের ভোটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ছয়টি কমিটি গঠন

আপডেট সময় : ০৩:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬