ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর বাফুফেতে তার টানা ১৬ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটে। তবে বাফুফে থেকে বিদায় নিলেও সাফের নেতৃত্বে তার ধারাবাহিকতা অব্যাহত থাকল। সম্প্রতি সংস্থাটির গঠনতন্ত্র সংশোধন করে সভাপতি পদের বয়সসীমা (৭০ বছর) এবং সর্বোচ্চ দুই মেয়াদের বাধ্যবাধকতা তুলে নেওয়ায় তার পুনর্নির্বাচনের পথ আরও সহজ হয়।

১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বাফুফের বর্তমান কমিটি তাকে সমর্থন দেওয়ার পক্ষে ছিল না। তবে বাফুফের সমর্থনের অপেক্ষায় না থেকে নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে সভাপতি পদে প্রার্থিতা নিশ্চিত করেন সালাহউদ্দিন। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তার নির্বাচিত হওয়া আগেই নিশ্চিত ছিল। আজ থিম্পুর কংগ্রেসে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

একই কংগ্রেসে বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নতুন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হওয়ার পর থিম্পু থেকে কাজী সালাহউদ্দিন বলেন, ‘নেপাল ও ভুটানের প্রস্তাবনা আর সমর্থনে আমি এবার প্রার্থী হই। অন্যদের আমার ওপর আস্থা ছিল বলেই আর কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। তাই আবারও নির্বাচিত হতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ: অভিনন্দন প্রধানমন্ত্রীর

আগের ধারাবাহিকতা বজায় রেখে সাফকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘সাফের কার্যক্রম আগের চেয়ে অনেক বেড়েছে। এই গতিটা ধরে রাখা হবে আমার কাজ। একই সঙ্গে সাফকে আরও এগিয়ে নিতে চাই।’

এদিকে আজ বিকেলেই অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। ফিফার নিষেধাজ্ঞার কারণে আপাতত ড্রয়ের বাইরে রাখা হয়েছে নেপালকে। কংগ্রেসে দেশটিকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে।

এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী স্বাগতিক বাংলাদেশের গ্রুপেই যুক্ত হবে নেপাল। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে নেপাল অংশ নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কাজী সালাহউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আপডেট সময় : ০৫:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬