ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একরামুল হত্যা মামলায় বদি ও ৩ সেনা কর্মকর্তা কারাগারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান রংপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুবুর, ঊর্ধ্বতন আরও ১৬ কর্মকর্তাকে বদলি বাংলাদেশের সঙ্গে কৌশলগত-রাজনৈতিক সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছি: ইইউ রাষ্ট্রদূত প্রতারণার মামলায় বিদিশা গ্রেপ্তার ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি ১০ বছরে পা, এখনো অনিশ্চয়তার ঘোরটোপে বন্দি রোহিঙ্গা প্রত্যাবাসন

একরামুল হত্যা মামলায় বদি ও ৩ সেনা কর্মকর্তা কারাগারে

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও সাবেক-বর্তমান মিলিয়ে তিন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (২৫ আগস্ট) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনাল এ মামলার পলাতক বাকি সাত আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বাদে কারাগারে যাওয়া তিনজন হলেন— ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম ও অবসরপ্রাপ্ত কর্নেল মো. আনোয়ার লতিফ খান।

মামলাটির পলাতক সাত আসামি হলেন— জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার মো. আশেকুর রহমান ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।

মঙ্গলবার এ মামলার শুনানি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শুনানিতে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালকে জানায়, চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সাত পলাতক আসামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হওয়ার প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।

শুনানি শেষে ট্রাইব্যুনাল চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকিদের আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। মামলাটির পরবর্তী শুনানি আগামী ৭ সেপ্টেম্বর।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ মে টেকনাফের একটি সড়ক থেকে একরামুলকে তুলে নেওয়া হয়। পরে সাজানো ‘বন্দুকযুদ্ধে’ তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে বেআইনিভাবে আটক, অপহরণ, বন্দুকযুদ্ধের নাটক সাজানো, হত্যা, সহায়তা, প্ররোচনা ও হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একরামুল হত্যা মামলায় বদি ও ৩ সেনা কর্মকর্তা কারাগারে

আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬