ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মৃত্যু

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৪০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নবজাতকের করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সারিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ভর্তি ছিল। অগ্নিকাণ্ডের পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হলেও তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

হাসপাতাল সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, নার্সারির ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬