ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের নিয়ে ব্রাজিলকে এগিয়ে নিতে চান আনচেলত্তি

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হোমখেলাফুটবল
তরুণদের নিয়ে ব্রাজিলকে এগিয়ে নিতে চান আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১৩:২৫
ব্রাজিল কোচ আনচেলত্তি।
ব্রাজিল কোচ আনচেলত্তি।
উত্তর আমেরিকা বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। দীর্ঘ তিন সপ্তাহ কানাডায় ছুটি ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে রিও ডি জেনেইরোতে ফিরেছেন কোচ আনচেলত্তি। নতুন করে দল নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি।

গ্লোবো স্পোর্ত জানিয়েছে, বিশ্বকাপের দুঃস্বপ্নকে পেছনে ফেলে আনচেলত্তির মূল লক্ষ্য এখন বছরের দ্বিতীয়ার্ধের ম্যাচগুলোর জন্য দল গোছানো। সেইসঙ্গে একটি শক্তিশালী নতুন প্রজন্ম তৈরি করা। সিবিএফের প্রধান কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো, জেনারেল ম্যানেজার সিসেরো সুজা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর জুয়ানসহ কোচিং স্টাফ ও পারফরম্যান্স অ্যানালিস্টরা। বৈঠকে মূলত বিশ্বকাপের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা, লজিস্টিকস এবং প্রীতি ম্যাচের স্কোয়াড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

২০২৭ সালের শেষভাগে শুরু হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব এবং ২০২৮ সালের কোপা আমেরিকা সামনে রেখে এখন থেকেই সুদূরপ্রসারী প্রস্তুতি নিতে শুরু করেছে সেলেসাও ম্যানেজমেন্ট। বৈঠক শেষে সিবিএফের অফিসিয়াল ওয়েবসাইটে আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমরা একটি নতুন দল গড়ার কাজ শুরু করতে যাচ্ছি। তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে, তবে বিশ্বকাপে আমাদের সঙ্গে থাকা এবং দলের জন্য অবদান রাখার মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও আমরা পুরোপুরি বাদ দিচ্ছি না।’

আগামী সেপ্টেম্বরের ২৫ ও ২৯ তারিখে অস্ট্রেলিয়ার টাউন্সভিল এবং ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তরুণদের নিয়ে ব্রাজিলকে এগিয়ে নিতে চান আনচেলত্তি

আপডেট সময় : ০২:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬