ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসুর সব কর্মসূচি বর্জনের ঘোষণা সাংবাদিকদের, ভিপিকে ক্ষমা চাইতে হবে নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা লতিফ সিদ্দিকী গ্রেফতার খুব শিগগিরই দেশে ফিরতে পারব’— আশাবাদী সাকিব আল হাসান শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সন্তুষ্ট জেলেনস্কি, ‘সেরা বৈঠক’ দাবি নেতানিয়াহুর মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ অভিযান আইসিটির বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

এনসিপির পদযাত্রায় হামলায় অভিযুক্ত ছাত্রদল, পাটওয়ারী-সারজিস আহত

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিসসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি।

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। পরে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে অবরুদ্ধ করে রাখা হলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

এনসিপি নেতাদের দাবি, সন্ধ্যায় শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে সাংবাদিক ও এনসিপির নেতাকর্মীরা আহত হন। হামলার পর তাদের অবরুদ্ধ করে রাখা হয়।

অন্যদিকে ছাত্রদল নেতাদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জে শহিদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির নেতারা বিএনপির নেতাদের নাম উল্লেখ করে ‘গুণ্ডাবাহিনী’ বলে বক্তব্য দেন। এতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

এ দিন সন্ধ্যায় জেলা শহরের টাউন হলে পদযাত্রা শেষে এনসিপি নেতাদের ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এনসিপির নেতাদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও স্থানীয় এনসিপি নেতা মুবিনসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদের সোনালী ব্যাংকের একটি ভবনে অবরুদ্ধ করে রাখা হলে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদলের নেতারা বিক্ষোভ করেন। এতে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে গিয়ে এনসিপির নেতাদের উদ্ধার করে সার্কিট হাউজে পৌঁছে দেই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনসিপির পদযাত্রায় হামলায় অভিযুক্ত ছাত্রদল, পাটওয়ারী-সারজিস আহত

আপডেট সময় : ০৫:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬