ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি— মন্ত্রিসভায় অনুমোদন আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার ২৭৭ কর্মকর্তা একযোগে উপসচিব ৩লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত, রাখাইনে নিরাপত্তা ফিরলে প্রত্যাবাসন: মিয়ানমার মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান মরুকরণ মোকাবিলায় প্রতিশ্রুত ১২ বিলিয়ন ডলারের তহবিল দ.কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের, কিমের সঙ্গে সম্পর্কের ঈঙ্গিত পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩ নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৫৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার শেষ বেলায় এসে পৌঁছেছে। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা যেকোনও দিতে পারেন অবসরের ঘোষণা। তবে মেসির অবর্তমানে ভক্তরা স্বপ্ন দেখেন, তার তিন ছেলে- থিয়াগো, মাতেও বা চিরোর কেউ একজন হয়ে উঠুক তাদের বাবার মতো তারকা ফুটবলার। যদিও ছোটবেলা থেকেই তিন জনই বাবার কাছ থেকে ফুটবল দীক্ষা নিচ্ছেন। পাশাপাশি খেলছেন ক্লাবের হয়েও। আজ জানবো মেসির তিন ছেলের কে কোন পায়ে ও কোন পজিশনে ফুটবল খেলে।

থিয়াগো মেসি-

জন্ম ২ নভেম্বর ২০১২। এ বছরের নভেম্বরেই ১৪-তে পার রাখবে মেসি ও অ্যান্তোনেলা রোকোজ্জুর প্রথম সন্তান। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়াতে- যেখানে তার বাবারও ফুটবলের হাতেখড়ি।

তবে ২০২১ সালে মেসি বার্সেলোনা ছেড়ে পাড়ি জমান ফ্রান্সের পিএসজিতে। সে ক্লাবের ইয়ুথ সিস্টেমে যুক্ত হয় থিয়াগো মেসিও। সেখানেই ফুটবল চালিয়ে যায় এ খুদে ফুটবলার। ২০২৩ সালে বাবার সঙ্গে চলে আসে ইন্টার মায়ামিতে। সেখানেই এখন অনূর্ধ্ব-১৩ দলের ফুটবলার লিওনেল মেসির প্রথম সন্তান।

তবে থিয়াগো ফুটবলে বাবার পজিশন অনুকরণ করছে না। তার বাবা আক্রমণভাগে খেললেও থিয়াগো নিজেকে তৈরি করছে একজন মধ্যমাঠের নিখুঁত ফুটবলার হিসেবে। ডিফেন্সিভ কিংবা সেন্ট্রাল মিডে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করলেও সে অ্যাটাকিং মিডেও খেলতে পারে। ইতিমধ্যেই তার বেশ কিছু পাস ও ট্যাকলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে ডান পায়ের ফুটবলার।

মাতেও মেসি-

২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম। বয়স ১০, আগামী সেপ্টেম্বরে ১১ পূর্ণ হবে। সে বর্তমানে ইন্টার মায়ামির ইয়ুথ অ্যাকাডেমিতে ফুটবল দীক্ষা নিচ্ছে। সেও তার বড় ভাইয়ের মতো ডান পায়ের ফুটবলার। তবে সে নিজেকে আক্রমণভাগের একজন ফুটবলার হিসেবে গড়ে তুলছে। ইতিমধ্যে তার গোল, ড্রিবলিং, বল ক্যারিংয়ের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাতেও গোল স্কোরিং ক্ষমতাকে তার বাবার সঙ্গেই তুলনা করেন অনেকে।

চিরো মেসি-

জন্ম মার্চ ২০১৮। বয়স ৮। মেসির ছোট ছেলেও ইন্টার মায়ামির ইয়ুথ অ্যাকাডেমিতে ফুটবল শিখছে। চিরো তার বড় দুই ভাইয়ের মতোই ডান পায়ের ফুটবলার। সে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেই গড়ে উঠছে। ইতিমধ্যেই ফ্রি কিক থেকে তার করা এক গোল সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে। তার ফুটবল স্কিল নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

মেসির তিন সন্তান একই জেনারেশনের ফুটবলার হিসেবে বেড়ে উঠলেও তারা একই পজিশনে খেলে না। এটা সম্ভবত মেসি একজন ফুটবল জিনিয়াস হিসেবে সেট করে দিয়েছে। কেননা তিন ভাই একই পজিশনে খেললে একই দলে একই সময়ে তাদের জায়গা হবে না। সে কারণেই হয়তো তারা ছোটবেলা থেকেই ভিন্ন ভিন্ন পজিশনের ফুটবলার হিসেবে বেড়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

আপডেট সময় : ০৬:৫৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬