ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি— মন্ত্রিসভায় অনুমোদন আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার ২৭৭ কর্মকর্তা একযোগে উপসচিব ৩লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত, রাখাইনে নিরাপত্তা ফিরলে প্রত্যাবাসন: মিয়ানমার মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান মরুকরণ মোকাবিলায় প্রতিশ্রুত ১২ বিলিয়ন ডলারের তহবিল দ.কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের, কিমের সঙ্গে সম্পর্কের ঈঙ্গিত পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩ নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

দেশের স্বার্থে ট্রাম্পের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করব: বার্নহ্যাম

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১০:০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের জাতীয় স্বার্থের প্রশ্নে প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। দায়িত্ব নেওয়ার পর বিবিসিকে দেওয়া প্রথম বড় সাক্ষাৎকারে তিনি বলেন, ব্রিটেনের স্বার্থই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

সাক্ষাৎকারে বার্নহ্যাম জানান, ট্রাম্পের সঙ্গে তার প্রথম বৈঠক ইতিবাচক ছিল এবং মার্কিন প্রেসিডেন্টকে তাঁর কাছে ‘খুবই আন্তরিক’ মনে হয়েছে। তবে ট্রাম্পের ওপর তিনি আস্থা রাখেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি। বরং তিনি বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়।

ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নিজের কাছে যেটি সঠিক মনে হবে, সেটিই তিনি প্রকাশ করবেন। ব্রিটেনের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হলে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধেও কথা বলতে তাঁর দ্বিধা থাকবে না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম, প্রথম ভাষণেই আসবে ‘১০ বছরের পরিকল্পনা’

সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, “আমি কখনোই বলতে পারি না যে ট্রাম্পের সঙ্গে আমার মতবিরোধ হবে না। ব্রিটেনের জন্য যা সঠিক, প্রয়োজন হলে সেই অবস্থানই নেব।”

দেশের স্বার্থে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই।” তার ভাষায়, “একজন প্রধানমন্ত্রীর প্রথম দায়িত্ব নিজের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা।”

নিজের রাজনৈতিক দর্শনের কথাও তুলে ধরেন বার্নহ্যাম। তিনি বলেন, সাধারণ মানুষের কাছাকাছি থাকাই তাঁর সবচেয়ে বড় শক্তি এবং প্রধানমন্ত্রী হওয়ার পরও সেই অবস্থান বদলাবে না।

প্রতিরক্ষা ব্যয় নিয়ে প্রশ্নের জবাবে বার্নহ্যাম নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে রাজি হননি। জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্য পূরণে সরকার কাজ করবে জানিয়ে তিনি বলেন, বছরের শেষ দিকে বাজেট ঘোষণার আগে প্রয়োজনীয় অর্থায়নের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, “আমাদের প্রতিরক্ষা ব্যয় ৩ শতাংশে উন্নীত করার পথ বের করতেই হবে।”

এদিকে ২০২৯ সালের আগে আগাম নির্বাচন আয়োজনের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর মতে, দেশের মানুষ এখন আরেকটি নির্বাচন নয়, বরং স্থিতিশীল সরকার ও কার্যকর শাসন চায়। তাই তাঁর সরকারের মূল লক্ষ্য হবে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের স্বার্থে ট্রাম্পের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করব: বার্নহ্যাম

আপডেট সময় : ১০:০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬