ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর ইরানের হত্যার হুমকিতে খাবারের ট্রাকে লুকিয়ে, ছোট বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প র’-এর প্রধানের সফর, দু’দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ: ডা. জাহিদ কলম্বিয়ায় শতাব্দীর শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২ মিল্কভিটার তরল দুধ লিটারে ১০ বেড়ে ১১০ টাকা মানবতাবিরোধী অপরাধে ফাঁসি: ১৩ বছর পর খালাসের আবেদন আযাদের জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’-এর খসড়ায় অনুমোদন মন্ত্রিসভার। ম্যানেজিং কমিটিই হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে একটি গাড়ি বিকল হওয়ার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।

জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হলে যানবাহন চলাচলে বিঘ্ন হয়। বিকল গাড়িটি সড়ক থেকে সরাতে দেরি হওয়া এই অবস্থায় সৃষ্টি হয়। ফলে সেই চাপ সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা হতে মদনপুর এসে পৌঁছায়।

ভুক্তভোগী যাত্রীরা জানান, দীর্ঘ সময় ধরে তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আটকে আছেন। যানজটের তীব্রতায় গাড়ি দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তাৎক্ষণিকভাবে জ্যামের সঠিক কারণ জানতে না পারায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

অন্যদিকে, কুমিল্লা থেকে ঢাকামুখী লেনের চালকরা জানান, মহাসড়কে হুট করে তীব্র যানজট তৈরি হওয়ায় তারা দীর্ঘক্ষণ চাকা সচল করতে পারেননি। দীর্ঘ সময় গাড়ি স্থবির হয়ে থাকায় প্রাথমিকভাবে কোনো বড় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করেছিলেন অনেক চালক।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশে চাপ পড়েছে। তবে বিকল গাড়িটি সরানো হয়েছে এবং যানজটও ছুটে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আপডেট সময় : ০৭:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬