ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৮৫০ কোটি টাকায় ২টি এলএনজি কার্গো কিনছে সরকার চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ দেশে সারের সংকট নেই, চাহিদার অতিরিক্ত মজুত: কৃষিমন্ত্রী পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ এসএসসির ফল পুনর্নিরীক্ষণ: ৪ লাখ পরীক্ষার্থীর সাড়ে ১০ লাখ আবেদন দেশে রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের তথ্য প্রত্যাখ্যান ঢাকার ৭০ অনুচ্ছেদ বহাল, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রিট খারিজ রাজস্ব আদায় ও কর ব্যবস্থার সার্বিক আধুনিকায়নের তাগিদ প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার ২৭৭ কর্মকর্তা একযোগে উপসচিব

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসনে আরও একটি বড় পদোন্নতি দিয়েছে সরকার। জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে একযোগে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) তাদের পদোন্নতির আদেশ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডারের কর্মকর্তারাও রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এটি দ্বিতীয়বারের মতো বড় পদোন্নতি। এর আগে গত ৯ জুলাই উপসচিব পদমর্যাদার ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।

এবার নতুন করে উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের দপ্তর বণ্টনের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে পারবেন।

এতে আরও বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখ করা কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হয়ে থাকলে তিনি বর্তমানে যে দপ্তরে কর্মরত আছেন, সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন।

এ ছাড়া পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার ‘কর্তৃপক্ষ সংরক্ষণ করে’ বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার ২৭৭ কর্মকর্তা একযোগে উপসচিব

আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬