সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ
ভয়েস বাংলা রিপোর্ট
- আপডেট সময় : ০৪:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”
তবে ঠিক কী কারণে অধ্যাপক মোবাশ্বের পদত্যাগ করেছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।



















