ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কে হতে যাচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব স্থানীয় সরকারে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ ১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ১২ নভেম্বর বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট, অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের সূচনা বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা বিএনপির জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আজকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেই রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:২৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় এ বৈঠক হবে। বিএনপি সূত্র জানিয়েছে, এ বৈঠকেই দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে। এরপর দুপুর ১টায় দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

বুধবার (১২ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। আজকের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও আজ বৃহস্পতিবার। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপি থেকে এখনো রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা না করলেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের বিভিন্ন সূত্র বলছে, রাষ্ট্রপতি পদে তার প্রার্থিতা অনেকটাই নিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেই রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত

আপডেট সময় : ০৫:২৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬