ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কে হতে যাচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব স্থানীয় সরকারে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ ১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ১২ নভেম্বর বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট, অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের সূচনা বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা বিএনপির জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ১২ নভেম্বর

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রস্তাবে বলা হয়েছে, আগের মতোই তিন ধাপে গ্রহণ করা হবে ভর্তির আবেদন। সব ধাপ পেরিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করে ১২ নভেম্বর শুরু করা হবে একাদশ শ্রেণির পাঠদান।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে তিন ধাপে ভর্তির আবেদন গ্রহণ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে ১০ নভেম্বরের মধ্যে। এরপর ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর করা হবে প্রস্তাব করা হয়েছে।

এ প্রস্তাবনার আলোকে শিক্ষা মন্ত্রণালয় একাদশে ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত করে নীতিমালা জারি করবে বলে জানান অধ্যাপক আক্তারুজ্জামান। নীতিমালা জারি হলে তখন চূড়ান্তভাবে জানা যাবে কোন তারিখে কী হবে।

গত ১০ আগস্ট এ বছরের এসএসসি তথা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটসহ সমমান পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের এই পরীক্ষায় বসেছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

এ হিসাবে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। অন্যদিকে কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৫ লাখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ১২ নভেম্বর

আপডেট সময় : ০৫:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬