সংবাদ শিরোনাম ::
যাত্রী কল্যাণ সমিতি ১৫ দিনের ঈদযাত্রায় ৪৪২ দুর্ঘটনা, প্রাণহানি ৪৩৮ বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২০ বাজেট অধিবেশনে তোফয়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রকাশ পেল শাকিরার নতুন বিশ্বকাপ থিম সং ‘দাই দাই’ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের হোটেলে রুম ফাঁকা, বুকিং বাতিল হওয়ায় ক্ষতির শঙ্কা আইপিএলের প্লে-অফ চূড়ান্ত, কবে কার ম্যাচ

স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদ্রিদে বিক্ষোভ

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৪৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের একের পর এক দুর্নীতি কেলেঙ্কারির প্রতিবাদে ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্পেনের রাজধানী মাদ্রিদ। ‘মর্যাদার পদযাত্রা’ বা ‘মার্চ ফর ডিগনিটি’ ব্যানারে শনিবার (২৩ মে) মাদ্রিদের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ।

প্রধান বিরোধী দলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ডাকা এই গণবিক্ষোভের একপর্যায়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে, যাতে অন্তত ৭ পুলিশ কর্মকর্তা আহত হন এবং ৩ জনকে গ্রেফতার করা হয়।

স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই গণবিক্ষোভে দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী দল ভক্স-এর শীর্ষ নেতারাও শামিল হন। আন্দোলনকারীরা এ সময় স্পেনের জাতীয় পতাকার পাশাপাশি সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

বিক্ষোভের একপর্যায়ে একদল আন্দোলনকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেস-এর চারপাশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার মূল সড়কে মুখোশধারী একদল লোককে পুলিশ বাধা দিচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে।

সাম্প্রতিক সময়ে সানচেজ সরকারের ওপর দুর্নীতির চাপ আরও ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) স্পেনের একটি আদালত দেশটির সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতোরোর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা নেওয়া এবং অর্থ পাচারের একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তদন্তের ঘোষণা দেয়। বর্তমান প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতোরো অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে নিজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে আদালতের দুর্নীতি তদন্ত শুরু হলে পেদ্রো সানচেজ সাময়িকভাবে পদত্যাগের কথাও বিবেচনা করেছিলেন। তবে শুরু থেকেই সানচেজ ও তার স্ত্রী সব অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রধানমন্ত্রীর দাবি, কট্টর ডানপন্থী রাজনৈতিক বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পরিবারকে হেয় করতে এসব ছক কষছে। গত মাসে স্পেনের একজন সরকারি প্রসিকিউটরও ডানপন্থী দলগুলোর দায়ের করা ওই মামলাটি বন্ধ করার জন্য তদন্তকারী বিচারককে অনুরোধ জানিয়েছেন।

শনিবারের এই বিশাল সমাবেশে কত মানুষের সমাগম হয়েছিল তা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। আন্দোলনের আয়োজকদের দাবি, প্রায় ৮০ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। অন্যদিকে, মাদ্রিদে নিযুক্ত স্পেন সরকারের প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভাকারীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদ্রিদে বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৪৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬