চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৭:৪৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মালয়েশিয়া থেকে গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবার সূত্রে জানানো হয়েছে, দেশে ফেরার পরও তার ফিজিওথেরাপি ও শারীরিক পুনর্বাসন চিকিৎসা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১১ মার্চ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুর এবং পরে পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।



















