ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ধ্বংসস্তূপের নিচে ১১ দিন: নেপালে অলৌকিকভাবে জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী বৃদ্ধা হজের সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজিরা ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা লুট, ৩ অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯ দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা রিজওয়ানার মতো ‘হারাম’ মেয়ে আমাদের ক্ষমতায় আসতে দেয় নি: কর্ণেল অলি স্ত্রীর মৃত্যুর এক মাস না যেতেই সাংবাদিক কাজিম রেজার প্রয়াণ তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তার নিজের ওপরই: দীনেশ ত্রিবেদী ঢাবি অধ্যাপক অহিদুজ্জামানসহ ৩ শিক্ষককে বরখাস্তে প্রতিবাদ, উদ্বেগ

রিজওয়ানার মতো ‘হারাম’ মেয়ে আমাদের ক্ষমতায় আসতে দেয় নি: কর্ণেল অলি

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা ও সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। এর জন্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়ী করেছেন তিনি।

কর্নেল অলি ১১ দলীয় ঐক্যের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনারা [১১ দলীয় জোট] ক্ষমতায় আসছিলেন। রিজওয়ানার মতো কিছু হারাম মেয়ে ছিল বিধায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই। কারণ তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, তারা নামাজ পড়ে না। আল্লাহর রসুলে বিশ্বাস করে না। যার কারণে তারা মুসলমানদের ক্ষমতায় আসতে দেয় নাই।’

শনিবার (৫ সেপ্টম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, ‘ইনশাআল্লাহ, আপনারা ক্ষমতায় আসবেন। এখন মানুষের মুখেমুখে হয়েছে, ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে। আপনি কিছু করেন বা না করেন, (সরকার) নিজের ভারে নিজে পড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের নিশ্চয় মনে আছে, ২০২২ সালের পর থেকে আমি অনেকবার বলেছিলাম, শেখ হাসিনা এখন যদি যায় কাপড় নিয়ে যেতে পারবে। পরে গেলে এক কাপড়ে যেতে হবে। ওইটাই হয়েছে। বর্তমান যে সরকারে আছে তাদের ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় হবে না। আপনারা শৃঙ্খলা মানুন। শৃঙ্খলা মানলে ১১ দলীয় জোট ক্ষমতায় আসবে।’

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে কর্নেল অলি বলেন, ‘তারেক সাহেব এসে দেখে যান, জনগণ কী বলে। যেখানে যাই একটা কথাই শুনি— এই সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। আপনার রাষ্ট্রপতি, আপনার এককালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন— গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। আমরাও বলি— গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে।

সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাস্তানি, দখল ও মাদক কারবারসহ নানা অভিযোগ তোলেন এলডিপি চেয়ারম্যান। ১১ দলীয় ঐক্যই দেশে সুশাসন আনতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘১১ দলীয় জোট ছাড়া এই দেশে কখনো সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এটা তারেক সাহেবকে বুঝতে হবে, দেশবাসীকে বুঝতে হবে।’

১১ দলীয় জোটের সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অলি আহমেদ বলেন, ‘এ দেশকে বিদেশীদের হাত থেকে বাঁচাতে, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করতে, সুশাসন প্রতিষ্ঠা করতে ও স্কুল কলেজে পড়ালেখা করাতে চাইলে আমাদের জোট সরকারকে ক্ষমতায় প্রয়োজন। এই জোট ক্ষমতায় এলে সব শৃঙ্খলা ফিরে আসবে।’

উপস্থিত জনতা ১১ দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চাইলে হাত উঁচিয়ে সমর্থনেএ আহ্বান জানান কর্নেল অলি। তিনি বলেন, ‘আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমরা ক্রমশ সরকারকে বাধ্য করব, জনগণ যেটা চায় সেটা করতে হবে। অন্যথায় বিদায় নিতে হবে।’

এ দিন ঢাকা থেকে শুরু হয় ১১ দলীয় ঐক্যের লংমার্চ। নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রামে গিয়ে শেষ হয় বিরোধী দলগুলোর এই কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিজওয়ানার মতো ‘হারাম’ মেয়ে আমাদের ক্ষমতায় আসতে দেয় নি: কর্ণেল অলি

আপডেট সময় : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬