সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
কারা মহাপরিদর্শককে সেনাবাহিনীতে ফেরত, প্রজ্ঞাপন জারি
ভয়েস বাংলা রিপোর্ট
- আপডেট সময় : ০৩:৪৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান পদ থেকে সরিয়ে নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কারা মহাপরিদর্শক পদে এখনো নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর এই কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের পর ১১ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল।




















