ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা শরীফুল ঝড়ে তছনছ অস্ট্রেলিয়া— দিন শেষে হাতে ২ উইকেট, লিড ১০১ অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা-বিরতিতে তাসকিন-শরিফুলরা শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে বাংলাদেশের হিন্দু-শিখ-জৈনরা ৬ মাসে ভারতের নাগরিকত্ব পাবেন: অমিত শাহ শেষ উইকেটে সর্বোচ্চ জুটি, স্টার্ক-কামিন্সদের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির মন্ত্রিসভায় রদবদল: স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার ভোরে ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা শেষে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

হাসপাতালে চক্ষু, হৃদ্‌রোগ ও মেডিসিন বিশেষজ্ঞসহ অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান।
ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে অভিযোগ ওঠার পর সুপ্রিম কোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল। আদালতের তিন সদস্যের বেঞ্চ বলেছিল, বন্দির জীবন, স্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনি দায়িত্ব।

আদালতের নির্দেশনায় ইমরান খানের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে রাখার কথাও বলা হয়। একই আদেশে দীর্ঘ কয়েক মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। এরই মধ্যে মঙ্গলবার রাতে তার এক বোন আদিয়ালা কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

আপডেট সময় : ০৯:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬