ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটেনকে ‘ইসলামি প্রজাতন্ত্র’ বলে কটাক্ষ করলেন নেতানিয়াহু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার প্রকাশিত একটি আর্মি রেডিও পডকাস্টের সাক্ষাৎকারে ব্রিটেনকে ‘ইসলামি প্রজাতন্ত্র’ বলে বর্ণনা করেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ নেতা উইনস্টন চার্চিলের প্রতি দীর্ঘদিন ধরে নিজের মুগ্ধতার কথা বলে আসা নেতানিয়াহু পডকাস্টে উল্লেখ করেন যে, চার্চিলের ছেলে ও নাতি ছিলেন সাংবাদিক। তারা ১৯৬৭ সালের জুনে সংঘটিত ছয় দিনের যুদ্ধ নিয়ে ইসরায়েলপন্থী প্রতিবেদন তৈরি করেছিলেন।

তিনি বলেন, তারা এখানে এসেছিলেন এবং ছয় দিনের যুদ্ধের এমনভাবে প্রতিবেদন করেছিলেন, যা আমাদের জন্য খুবই ইতিবাচক ছিল। আজ ব্রিটেনে এমন কিছু খুঁজে দেখার চেষ্টা করুন। যেটিকে বলা হয় ‘ব্রিটেনের ইসলামি প্রজাতন্ত্র’।

হারেৎজ জানিয়েছে, পডকাস্টটি ধারণ করা হয় পেতাহ তিকভায় এনভিপি-এর স্টুডিওতে। এনভিপি হলো একটি প্রযোজনা প্রতিষ্ঠান, যেটিকে ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনের আগে নেতানিয়াহুর লিকুদ দল চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়েছে।

হারেৎজ জানায়, পডকাস্টটির আগের পর্বগুলো জাফায় আর্মি রেডিওর সদর দপ্তরে ধারণ করা হয়েছিল। তবে আর্মি রেডিও বলেছে, নিরাপত্তাজনিত কারণে নেতানিয়াহুর কার্যালয় এনভিপি-এর স্টুডিওতে রেকর্ড করার অনুরোধ করেছিল।

পত্রিকাটি নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, শিন বেতের ব্যক্তিগত নিরাপত্তা ইউনিটের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ করা হয়নি। পত্রিকাটি আরও উল্লেখ করেছে যে আর্মি রেডিওর নিজস্ব কার্যালয় একটি নিরাপদ সামরিক স্থাপনায় অবস্থিত।

নেতানিয়াহু ব্রিটেনকে ইসলামিক প্রজাতন্ত্র বলার পর পডকাস্টের উপস্থাপক আভি হারুশ জিজ্ঞেস করেন, “পুরো ইউরোপই কি ইতোমধ্যে এমন হয়ে যায়নি?

নেতানিয়াহু এতে সম্মতি জানিয়ে বলেন, কেউ একজন বলেছিল যে পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হবে ব্রিটেনের ইসলামিক প্রজাতন্ত্র… তাই আমরা নিশ্চিত করছি যে ইরানে আরেকটি (ইসলামি প্রজাতন্ত্র) থাকবে না।

এর আগে ২০২৪ সালের ১০ জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাশনাল কনজারভেটিজম কনফারেন্সে একই ধরনের মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তার মাত্র কয়েক দিন আগেই ডোনাল্ড ট্রাম্প তাকে নিজের রানিং মেট হিসেবে মনোনীত করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রিটেনকে ‘ইসলামি প্রজাতন্ত্র’ বলে কটাক্ষ করলেন নেতানিয়াহু

আপডেট সময় : ০৯:১৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬