ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া আজীবন আপসহীন থেকে রাজনীতির অনন্য দৃষ্টান্ত গড়েছেন

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন উৎসর্গ করেছেন এবং আজীবন আপসহীন থেকে বাংলাদেশের রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে দলের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিএনপি যে একটি সত্যিকারের দেশ প্রেমিক দল, গণতান্ত্রিক দল তার মূল কারিগর বেগম খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে এমন একটি দলে পরিণত করতে হবে যেন সত্যিকার অর্থে দেশকে পরিচালনা করতে সক্ষম হয়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় আমির খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রীক সাংবিধানিক অধিকার আদায়ের দেশনেত্রী খালেদা জিয়া মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন। খালেদা জিয়া আপসহীন হওয়ার কারণে আজ বাংলাদেশ এই অবস্থায়।’

তিনি বলেন, ‘ক্ষমতায় বিএনপি চলে এসেছে, তার মানে সবকিছু পেয়ে গেছেন— এমন ভাবলে চলবে না। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করে দেশের স্বার্থে সবকিছু বাস্তবায়ন করতে হবে।’

ড. আব্দুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখেছেন কিন্তু কোনোদিন কোনো বিষয়ে আপস করেননি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন খালেদা জিয়া। জীবনের শেষ দিন পর্যন্ত কোনোকিছুর সঙ্গে আপস করেননি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়া আজীবন আপসহীন থেকে রাজনীতির অনন্য দৃষ্টান্ত গড়েছেন

আপডেট সময় : ০৯:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬