ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ধ্বংসস্তূপের নিচে ১১ দিন: নেপালে অলৌকিকভাবে জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী বৃদ্ধা হজের সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজিরা ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা লুট, ৩ অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯ দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা রিজওয়ানার মতো ‘হারাম’ মেয়ে আমাদের ক্ষমতায় আসতে দেয় নি: কর্ণেল অলি স্ত্রীর মৃত্যুর এক মাস না যেতেই সাংবাদিক কাজিম রেজার প্রয়াণ তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তার নিজের ওপরই: দীনেশ ত্রিবেদী ঢাবি অধ্যাপক অহিদুজ্জামানসহ ৩ শিক্ষককে বরখাস্তে প্রতিবাদ, উদ্বেগ

৫ মাসে হাম ও উপসর্গে প্রাণহানি ছাড়াল ৯০০, গড়ে প্রতিদিন মৃত্যু ৬ জনের

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু করে পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ৯০০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সব মিলিয়ে মোট ৯০২ জনের মৃত্যুর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৯ জন। বাকি ৮০৩ জনের শরীরেই হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত পাঁচ মাস সময়ে গড়ে প্রতি মাসে হাম ও হামের উপসর্গে ১৮০ জন করে মারা গেছে। সে হিসাবে গত পাঁচ মাস ধরে গড়ে প্রতিদিন ছয়জন মারা যাচ্ছে হাম অথবা হামের উপসর্গ নিয়ে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের হামবিষয়ক হালনাগাদ তথ্য নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে নতুন আট প্রাণহানির খবর জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭২৮ জন। আর হাম শনাক্ত হয়েছে ৭০ জনের। সব মিলিয়ে গত এক দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২৩ হাজার ৪৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ১৯ হাজার ৮৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ মাসে হাম ও উপসর্গে প্রাণহানি ছাড়াল ৯০০, গড়ে প্রতিদিন মৃত্যু ৬ জনের

আপডেট সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬