ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একরামুল হত্যা মামলায় বদি ও ৩ সেনা কর্মকর্তা কারাগারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান রংপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুবুর, ঊর্ধ্বতন আরও ১৬ কর্মকর্তাকে বদলি বাংলাদেশের সঙ্গে কৌশলগত-রাজনৈতিক সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছি: ইইউ রাষ্ট্রদূত প্রতারণার মামলায় বিদিশা গ্রেপ্তার ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি ১০ বছরে পা, এখনো অনিশ্চয়তার ঘোরটোপে বন্দি রোহিঙ্গা প্রত্যাবাসন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের সাক্ষাৎ, যৌথ মহড়া নিয়ে আলোচনা

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। এ সময় জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) ও যৌথ সামরিক মহড়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

তিনি বলেন, সাক্ষাতে জিএসওএমআইএ নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বোঝাপড়া এবং এ বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদানও আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রী ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্র পরিচালিত ‘অপারেশন সি এঞ্জেলসে’র কথা স্মরণ করেন।

এর আগে মঙ্গলবার সকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। সফরে তিনি ২২ সদস্যের একটি মার্কিন নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

উপপ্রেস সচিব আরও জানান, বৈঠকে মার্কিন কমান্ডার বিভিন্ন আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, আগামী নভেম্বরে বাংলাদেশে ‘কোঅপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (সিএআরএটি)’ মহড়া অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘সি ভিশন এক্সারসাইজে’ বাংলাদেশের অংশগ্রহণের কথা স্মরণ করে স্টিফেন টি কোহলার আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নিয়মিতভাবে আয়োজিত ‘রিম অব দ্য প্যাসিফিক (আরআইএমপিএসি)’ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমেও বাংলাদেশ অংশ নেবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। যুগোপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহও প্রকাশ করা হয়।

জবাবে স্টিফেন টি কোহলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানেরও ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের সাক্ষাৎ, যৌথ মহড়া নিয়ে আলোচনা

আপডেট সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬