ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি— মন্ত্রিসভায় অনুমোদন আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার ২৭৭ কর্মকর্তা একযোগে উপসচিব ৩লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত, রাখাইনে নিরাপত্তা ফিরলে প্রত্যাবাসন: মিয়ানমার মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান মরুকরণ মোকাবিলায় প্রতিশ্রুত ১২ বিলিয়ন ডলারের তহবিল দ.কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের, কিমের সঙ্গে সম্পর্কের ঈঙ্গিত পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩ নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়ে থাকতে পারেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১২:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশটির আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংযুক্ত আরব আমিরাতকে দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমকে শামা ওবায়েদ বলেন, আরব আমিরাতের আইন অনুযায়ী তিনি আদালত থেকে জামিন পেয়ে থাকতে পারেন। তবে তারা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য চেয়েছিল। আমরা সেগুলো সরবরাহ করেছি। বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করছি, তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে।’

আওয়ামী লীগ সরকারের আমলের আলোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। পরে ওই নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গত ১২ জুন বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়।

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

এরপর ১৪ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। সে অনুযায়ী বাংলাদেশ সরকার প্রয়োজনীয় নথি পাঠায়। পরে দুবাই পুলিশ প্রত্যর্পণের বিষয়ে নীতিগত সম্মতি জানিয়ে অতিরিক্ত কিছু তথ্য ও আইনি ব্যাখ্যা চায়। সেই নথি বিনিময়ের মধ্যেই কয়েকটি সংবাদমাধ্যমে বেনজীরের জামিনে মুক্তির খবর প্রকাশিত হয়।

তবে বেনজীরের মুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহদাত হোসাইন বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি তাঁরা দেখেছেন। এ বিষয়ে এনসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হলেও তাঁদের কাছেও বেনজীরের মুক্তির বিষয়ে এখনো কোনো তথ্য নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়ে থাকতে পারেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬