ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি— মন্ত্রিসভায় অনুমোদন আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার ২৭৭ কর্মকর্তা একযোগে উপসচিব ৩লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত, রাখাইনে নিরাপত্তা ফিরলে প্রত্যাবাসন: মিয়ানমার মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান মরুকরণ মোকাবিলায় প্রতিশ্রুত ১২ বিলিয়ন ডলারের তহবিল দ.কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের, কিমের সঙ্গে সম্পর্কের ঈঙ্গিত পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩ নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

খুব শিগগিরই দেশে ফিরতে পারব’— আশাবাদী সাকিব আল হাসান

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে ফেরার অনিশ্চয়তা এখনও কাটেনি সাকিব আল হাসানের। জাতীয় দল কিংবা দেশের ঘরোয়া ক্রিকেটে দেখা না মিললেও বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি। তবে সব জটিলতার মধ্যেও শিগগিরই দেশে ফিরতে পারবেন বলে আশাবাদী এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন সাকিব। টুর্নামেন্ট শেষে নেপাল প্রিমিয়ার লিগে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর। ইতোমধ্যে সেই আসরের একটি দলেও নাম লিখিয়েছেন তিনি।

বিদেশি লিগে ব্যস্ত থাকলেও নানা কারণে দেশে ফেরা সম্ভব হচ্ছে না সাকিবের। ফলে জাতীয় দলে ফেরার পাশাপাশি দেশের কোনো ঘরোয়া প্রতিযোগিতাতেও অংশ নিতে পারছেন না তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েই আমিনুল বললেন, ‘আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক’

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল। এতে অনেকেই ধারণা করেছিলেন, সাকিবের দেশে ফেরার পথ সহজ হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানান, বিসিবি সভাপতি হওয়ার পর তামিমের সঙ্গে তাঁর একবার কথা হয়েছে। তবে সেই আলোচনা ছিল মূলত ‘ক্যাপ্টেন কার্ড’ ইস্যু নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম রেভ স্পোর্টসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই বাংলাদেশকে মিস করি। দেশে ফেরার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী যে খুব শিগগিরই এটা সম্ভব হবে।”

এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, দেশের ক্রিকেটে এত অবদান রাখার পরও ফিরতে না পারাটা অন্যায় বলে মনে করেন কি না। জবাবে সাকিব বলেন, “আমি কী ভাবছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো সাধারণ মানুষ কী ভাবছে। তারা যদি মনে করে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, তাহলে হয়তো তাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুব শিগগিরই দেশে ফিরতে পারব’— আশাবাদী সাকিব আল হাসান

আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬