ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি— মন্ত্রিসভায় অনুমোদন আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার ২৭৭ কর্মকর্তা একযোগে উপসচিব ৩লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত, রাখাইনে নিরাপত্তা ফিরলে প্রত্যাবাসন: মিয়ানমার মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান মরুকরণ মোকাবিলায় প্রতিশ্রুত ১২ বিলিয়ন ডলারের তহবিল দ.কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের, কিমের সঙ্গে সম্পর্কের ঈঙ্গিত পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩ নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

ফুটবলের পর এবার টেলিভিশন ড্রামায় রোনালদো

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১০:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবলের মাঠে অসংখ্য রেকর্ড গড়ার পর এবার অভিনয় জগতে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলভিত্তিক নতুন টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ উপস্থিতিতেও দেখা যাবে পর্তুগিজ এই তারকাকে।

রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।

নতুন উদ্যোগ নিয়ে রোনালদো বলেন, ‘এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছি।’

সিরিজটির নির্মাণে রোনালদোর অংশীদার হলিউডের পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের জন্য পরিচিত। চলতি বছর দুজনে মিলে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন। তাদের লক্ষ্য, চলচ্চিত্র ও টেলিভিশনে নতুন ধরনের গল্প তুলে ধরা।

ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। এখন তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা ও টেলিভিশনের গল্প তৈরির অপেক্ষায় আছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। ‘টেড ল্যাসো’-এর মতো হালকা মেজাজের গল্প নয়; বরং ফুটবলের প্রতিযোগিতা, ব্যবসা ও পর্দার আড়ালের বাস্তবতা উঠে আসবে এতে। ইতোমধ্যে ইংল্যান্ডের বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুটবলের পর এবার টেলিভিশন ড্রামায় রোনালদো

আপডেট সময় : ১০:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬