ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটিপতির ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী ইএসডিওর গবেষণা: বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক এবার দলীয় আনুগত্য ও রাজনৈতিক দূরদর্শিতা বিবেচনায় রাষ্ট্রপতি বানাবে বিএনপি মিরাজের বিস্ফোরক মন্তব্য, ‘বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’ একবছরে খেলাপি ঋণের হিসাব বেড়ে দ্বিগুণের বেশি রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বার্থে ট্রাম্পের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করব: বার্নহ্যাম ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

বিশ্বকাপের পরই অবসর? মেসিকে নিয়ে সামনে এলো বড় খবর

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের মঞ্চে আরেকবার জাদু দেখালেও শেষ পর্যন্ত শিরোপা ছুঁতে পারেননি লিওনেল মেসি। ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে নীরব ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানাচ্ছে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন মেসি। আর সেই বিদায় হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম বর্ণাঢ্য এক আয়োজন।

আরও পড়ুন: মেসি কি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে চলেছেন?

২০২৬ বিশ্বকাপকে অনেকেই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হিসেবে দেখেছিলেন। কিন্তু ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে চমকে দেন আর্জেন্টাইন মহাতারকা। পুরো টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি। যদিও জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি তার জন্য দলের দরজা খোলা রাখার কথা বলেছিলেন। কিন্তু আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের দাবি, মেসি আর বিশ্বকাপ খেলার কথা ভাবছেন না।

প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলতে চান মেসি, যাতে নতুন প্রজন্মের কাছে নেতৃত্ব হস্তান্তরের প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে হয়। এরপর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিইন স্পোর্টস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইতোমধ্যে মেসির জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। এই ম্যাচের মাধ্যমে দেশের সমর্থকেরা ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে মাঠ থেকেই শেষবারের মতো বিদায় জানানোর সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপের পরই অবসর? মেসিকে নিয়ে সামনে এলো বড় খবর

আপডেট সময় : ০৬:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬