ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তার দাবি ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত-পলায়ন: বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত পুলিশে বড় রদবদল, ২৩ কর্মকর্তাকে বদলি-পদায়ন ৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০১:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের নেতা শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাসদ নেতাদের পাশাপাশি ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল (মা-লে), গণতন্ত্রী পার্টি ও গণতান্ত্রিক মজদুর পার্টির প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রস্তাবিত বাজেট কথার ফুলঝুরি, রাজনৈতিক চমকবাজি: জাসদ

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি ক্ষমতায় থাকলে বাংলাদেশ, বাংলাদেশের জনগণ, মুক্তিযোদ্ধারা প্রতিহিংসার শিকার হন। কর্নেল তাহের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। কর্নেল তাহেরকে সামরিক ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় সাজানো বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিলো। ইতিহাসের নির্মম পরিহাস সেনাবাহিনীর উশৃংখল অফিসারদের রাজনৈতিক উচ্চাভিলাষ ও ক্ষমতা দখলের উন্মাত্ততার বিরুদ্ধে সিপাহীদের সুশৃংখল বিদ্রোহের নেতৃত্ব দিয়ে কর্নেল তাহের জিয়াউর রহমান সহ অসংখ্য সেনা কর্মকর্তার জীবন রক্ষা করেছিলেন। ইতিহাসের নির্মম পরিহাস সেই কর্নেল তাহেরকেই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিলো।

তারা বলেন, আজকেও শহীদ কর্নেল তাহেরের মতই জননেতা হাসানুল হক ইনু, জননেতা রাশেদ খান মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তারা বলেন, ২০২৪ সালের জুলাই—আগষ্টে মার্কিন সাম্রাজ্যবাদের মদদে, পাকিস্তানের ফিল্ড কো—অর্ডিনেশনে কোটা আন্দোলনের ছদ্মবেশে সশস্ত্র জঙ্গিবাদিদের উত্থান ঘটিয়ে রেজিম চেইঞ্জ অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্মশত্রু—চিরশত্রু স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী ধর্মান্ধ ফ্যাসিবাদি শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক সা¤্রাজ্যবাদের এজেন্টরা বাংলাদেশ দখল করে নিয়েছে।

আলোচনা সভায় বক্তারা আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে তারা জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননসহ কারাবন্দী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

এর আগে দলীয় নেতাকর্মীরা কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান করেন। সকাল সাড়ে ১০টায় নেত্রকোনার পূর্বধলায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

আপডেট সময় : ০১:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬