ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তার দাবি ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত-পলায়ন: বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত পুলিশে বড় রদবদল, ২৩ কর্মকর্তাকে বদলি-পদায়ন ৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে : ইসি সচিব

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের কার্যক্রম শুরু থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সংসদ অধিবেশনকক্ষে সাংবাদিকদের বসার জন্যও নির্ধারিত ব্যবস্থা থাকবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে একটি বৈঠক হয়। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।

ইসি সচিব জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর অধিবেশনকক্ষেই ভোট গণনা করা হবে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে। গণনা শেষে সেখানেই প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। পরে সচিবালয় থেকে চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ব্যালটের সংখ্যা ৩৪৯। একাধিক বৈধ প্রার্থী থাকলে ১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছরের বিরতিতে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে পারে।

ভোটদানের পদ্ধতি সম্পর্কে আখতার আহমেদ বলেন, সংসদ সদস্যরা তাঁদের নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। নির্বাচন কমিশনের সহায়তাকারী ২০ কর্মকর্তা, স্পিকারসহ, সংসদ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। এরপর এমপিরা পছন্দের প্রার্থীর নাম লিখে স্বাক্ষর করবেন এবং সামনে রাখা তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ব্যালট জমা দেবেন।

তিনি জানান, ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। এক অংশে থাকবে মুড়ি, যেখানে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা থাকবে। অন্য অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। ভোটারকে সেখানে পছন্দের প্রার্থীর পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে।

নির্বাচনী কাজে নির্বাচন কমিশনের ২০ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন। তাঁদের জন্য আলাদা পরিচয়পত্র থাকবে। নির্বাচন কমিশনাররাও উপস্থিত থেকে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

আখতার আহমেদ বলেন, নির্বাচনী প্রক্রিয়াটি সংসদ থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থা থাকবে।

এদিকে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও জামায়াত জোট প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে একাধিক বৈধ প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এমপিরা নিজ দলের প্রার্থীর বিপক্ষে ভোট দিলে তা সংবিধানের ৭০ অনুচ্ছেদের আওতায় পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এটি একটি রাজনৈতিক প্রশ্ন এবং নির্বাচনের পদ্ধতিগত বিষয়ের বাইরে। তাই রাজনৈতিক নেতাদের কাছ থেকে এর উত্তর জেনে নেওয়াই ভালো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে : ইসি সচিব

আপডেট সময় : ০৫:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬