ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট, অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের সূচনা বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা বিএনপির জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিলো জামায়াত জোট নির্বাচনের আগে তরুণ ভোটারদের নিয়ে চাপে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়ে মন্ত্রিত্ব ও দলের পদ ছাড়লেন মির্জা ফখরুল ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০ হাসানের গতির ঝড়ে ১৯৮ রানেই অলআউট অস্ট্রেলিয়া জল্পনার অবসান, মির্জা ফখরুলই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

মিল্কভিটার তরল দুধ লিটারে ১০ বেড়ে ১১০ টাকা

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৫৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে সরকারি কোম্পানি মিল্কভিটা। এর ফলে প্রতি লিটার দুধ এখন ১০০ টাকা থেকে বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। গত ৫ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে বর্ধিত এ দাম কার্যকর হয়েছে।

এর কারণ জানতে চাইলে মিল্কভিটার সভাপতি এস এম আমীর হামজা শাতিল বিবিসি বাংলাকে বলেন, সার্বিকভাবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাড়তি এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্কভিটার দুধ উৎপাদন করে। দুধ ও দুধজাত পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাই এই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

শাতিল বলেন, আমাদের লিটারে এক কেজি ৩০ গ্রাম থেকে ৫০ গ্রামের প্যাকেটজাত দুধের দাম ১০ টাকা বাড়ানো হয়েছে। কারণটা হচ্ছে, আমাদের উৎপাদন ব্যয় বেড়েছে। আমাদের সমিতির সবার থেকে প্রেশার ছিল। অব্যাহতভাবে গ্যাস, গো-খাদ্য, বিদ্যুতসহ সর্বোপরি উৎপাদন কস্ট— সবকিছু মিলিয়ে দাম বেড়েছে।

মিল্কভিটার সভাপতি শাতিল জানান, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল যুদ্ধের কারণে মূল প্যাকেজিং ম্যাটেরিয়েলের দাম বেড়েছে। তিনি বলেন, যুদ্ধের কারণে আমাদের যে মূল প্যাকেজিং ম্যাটেরিয়াল পলিফিল্ম, তার দাম বেড়েছে। পলিফিল্ম আগে কিনতাম ২৭৫-২৮০ টাকা কেজি। এখন সেটা ৪৫০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। কারণ সরবরাহ নেই।

এ কারণেই মিল্কভিটার সব প্যাকেজিং ম্যাটেরিয়াল, যেমন— কাপ, বোতল, আইসক্রিমের ক্যানসহ সব পণ্যের দাম দ্বিগুণ হয়েছে বলেও দাবি করেন শাতিল। তিনি আরও বলেন, গ্যাসের দাম বৃদ্ধি ও অপ্রতুলতা উৎপাদন ব্যয়কে বাড়িয়ে দিয়েছে। গ্যাস পাই না, ঢাকা ডেইরিতে গত ৪৫ দিন ধরে গ্যাস নাই। এ কারণে আমাদের মার্কেট থেকে তিন গুণ দামে এলপিজি কিনতে হচ্ছে।

এ ছাড়া গো-খাদ্য ও বিদ্যুতের দাম বৃদ্ধি উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে বলে জানান তিনি। এ কারণে ‘ওভারহেড কস্ট বেড়েছে’ বলে মন্তব্য করেন শাতিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিল্কভিটার তরল দুধ লিটারে ১০ বেড়ে ১১০ টাকা

আপডেট সময় : ১০:৫৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬