সৌদি-আমিরাতের সঙ্গে সমঝোতার বার্তা ইরানি প্রেসিডেন্টের
- আপডেট সময় : ০৫:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
চরম অর্থনৈতিক চাপ ও মার্কিন অবরোধের মাঝেই প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর দিকে বন্ধুত্বের হাত বাড়াল ইরান। বাণিজ্যিক সংকট কাটাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত ও দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করতে তেহরানের প্রস্তুতির কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
পেজেশকিয়ান জানান, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরানের রপ্তানি ও আমদানি ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে—যা সংঘাতের অর্থনৈতিক ক্ষতি এবং তেহরানের ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার প্রভাবকেই তুলে ধরে।
প্রবল চাপ থাকা সত্ত্বেও, একটি অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের সময় ইরান প্রায় ৯ কোটি ব্যারেল তেল বিক্রি করেছে বলে উল্লেখ করেন পেজেশকিয়ান।
উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যবর্তী এই কৌশলগত জলপথটি যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনে ব্যবহৃত হতো। তবে সংঘাত চলাকালে এখানে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এদিকে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতার জন্য পেজেশকিয়ানের এই আহ্বান এমন সময় এলো, যখন উপসাগরীয় দেশগুলো যুদ্ধের প্রভাব থেকে নিজেদের বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখার চেষ্টা করছে। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করেছে, যার ফলে তেহরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ থেকে বঞ্চিত হয়েছে।



















