দলের নাম ভাঙিয়ে চলা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে
- আপডেট সময় : ০১:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সারাদেশে দলের নাম ভাঙিয়ে অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) তিনি আরও দাবি করেন, হাজারো ষড়যন্ত সত্ত্বেও বিএনপি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।
এসময় রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।’
এছাড়াও তিনি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীতা নিয়ে বলেন, ‘স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবে তা ঠিক করবে স্থানীয় নেতাকর্মীরা।’




















