সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল
ভয়েস বাংলা রিপোর্ট
- আপডেট সময় : ১১:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতিপয় পাকিস্তানি মদদপুষ্ট বিপথগামী সেনার হাতে স্বপরিবারে শাহাদাত বরণ করেন।
বঙ্গবন্ধুসহ ওইদিন নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ঢাকার পল্টনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় ফ্রন্টের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মো আশরাফ আলী, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ইমন সদস্য গোলাম মুজতবা দ্রুব, সোহেলী চৌধুরী, সাজেদা হক, কবি রেজাউল কারিম, রহিমা খানম, রফিকুল ইসলাম, নাসির উদ্দীন বুলবুল, নিশাত বিজয়, এসএম রাসেল, ইমরানুল আজিম চৌধুরী ইমু,আবেদিন বাপ্পিসহ উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকরা অংশ নেন।



















