ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তার দাবি ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত-পলায়ন: বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত পুলিশে বড় রদবদল, ২৩ কর্মকর্তাকে বদলি-পদায়ন ৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের’

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে অনুরোধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গণমাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আগেই নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এর আগে ভারতীয় গণমাধ্যমে খবর আসে, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সে দেশের রাজধানী নয়াদিল্লতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন। সেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতি ও তার দেশে ফেরার পরিকল্পনা তুলে ধরবেন বলে জানানো হয়।

এ খবরের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সোমবার জানিয়েছিলেন, ভারত বরাবরই দাবি করে আসছে, তাদের দেশে বসে আওয়ামী লীগ বা শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ পাচ্ছেন না। এ অবস্থায় দিল্লির অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হওয়া নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।

একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি ভারতীয় দূতকে বলেন, শেখ হাসিনার বক্তব্য যেন প্রচারিত না হয়, সে বিষয়ে ভারতের ব্যবস্থা নেওয়া উচিত।

মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করা ও দণ্ডিত আসামির আগে দেওয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরাতে ও বন্ধ করতে এবং প্রচার ও প্রকাশ না করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে আইনের সুস্পষ্ট ধারা উল্লেখ করে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে।

তথ্য মন্ত্রণালয় বিবরণীতে আরও বলেছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি— গণমাধ্যমের একটি অংশ জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে আদালতের নির্দেশনা মানলেও কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে। এ ধরনের কার্যক্রমে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে।

সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহিদদের আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান করে। যেসব গণমাধ্যম পতিত শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছে, তাদের সরকার ধন্যবাদ জানিয়েছে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

জাতীয় ঐক্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষায় দেশের সব গণমাধ্যম আগের মতো ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করে তথ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আদালতের নির্দেশ অমান্য করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্য ‘আস্ফালন’ ছাড়া কিছু নয়। তার দাবি, বাস্তবে তা করার সক্ষমতা তার নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের’

আপডেট সময় : ০৪:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬