ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি— মন্ত্রিসভায় অনুমোদন আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার ২৭৭ কর্মকর্তা একযোগে উপসচিব ৩লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত, রাখাইনে নিরাপত্তা ফিরলে প্রত্যাবাসন: মিয়ানমার মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান মরুকরণ মোকাবিলায় প্রতিশ্রুত ১২ বিলিয়ন ডলারের তহবিল দ.কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের, কিমের সঙ্গে সম্পর্কের ঈঙ্গিত পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩ নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন মাস পর আবারও বাড়ানো হয়েছে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

আগস্ট মাসের জন্য বেসরকারি এলপিজির খুচরা দাম প্রতি কেজি মূল্য সংযোজন করসহ (মূসক) ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা জুলাইয়ে ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা।

নতুন দরে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, ১২ দশমিক ৫ কেজির ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজির ২ হাজার ১৩০ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৩ টাকা ২৭ পয়সা বাড়িয়ে ৭৩ টাকা ৬৭ পয়সা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর আগস্ট মাসের কন্ট্রাক্ট প্রাইজ (সৌদি সিপি) বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আগস্টে প্রোপেনের দর প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের দর ৬৪০ ডলার ধরা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে গড় সৌদি সিপি নির্ধারণ করা হয়েছে ৬৩৩ ডলার, যা জুলাইয়ের তুলনায় প্রতি মেট্রিক টনে ৪০ ডলার বেশি।

এলপিজি আমদানিতে জাহাজ ভাড়া ও ব্যবসায়ীদের প্রিমিয়াম প্রতি মেট্রিক টন ১৮০ ডলার এবং প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ১২৩ টাকা ৬৯ পয়সা বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা থাকবে।

বিইআরসি জানিয়েছে, মজুত, বোতলজাত, পরিবেশক ও খুচরা বিক্রেতাসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের বেশি দামে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

আপডেট সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬